বাঙ্গালপাড়ার জয় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে
বিজ্ঞাপন প্রতিনিধি | ৩:৩২ অপরাহ্ন, ৭ মে, ২০১৮

জয় আহমেদ সানি
২০১৮ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের জয় আহমেদ সানি।
জয় বাঙ্গালপাড়ার আনোয়ারপুর গ্রামের ব্যবসায়ী মো. নছির মিয়ার মেঝ ছেলে।
সে জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুর গ্রামে অবস্থিত আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
জয় ঢাকার নামি কলেজে ভর্তি হয়ে জীবনের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে চায়। এজন্য সে সবার নিকট দোয়া প্রার্থী।

