বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম জয়িতা পুরষ্কার পেলেন আলীনগরের সাফিয়া খাতুন

জয়িতা পুরষ্কার পেলেন আলীনগরের সাফিয়া খাতুন

বিশেষ প্রতিনিধি | ৬:০৯ অপরাহ্ন, ১০ ডিসেম্বর, ২০২০

1607602188.jpg

বিশেষ প্রতিনিধি: সফল জননী নারী ক্যাটাগরীতে এ বছর জয়িতা পুরষ্কার পেয়েছেন অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মোছা: সাফিয়া খাতুন।

বুধবার বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং অষ্টগ্রাম উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ পুরষ্কার বিতরণ করা হয়।

সাফিয়া খাতুনের স্বামী বীর মুক্তিযোদ্ধা মো: আবদুল হক। তাদের চার সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে লেখাপড়া শেষ করে স্ব-স্ব অবস্থানে সুনামের সাথে চাকরী করছেন। এদের মধ্যে একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দুইজন ব্যাংকার এবং অপরজন রাজস্ব বিভাগের কর্মকর্তা।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM