বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ শিক্ষা ন্যাশনাল কলোকুইয়াম অনুষ্ঠিত

ন্যাশনাল কলোকুইয়াম অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | ৪:২৮ অপরাহ্ন, ৩০ মার্চ, ২০১৯

1553941709.jpg

নিউজ ডেস্ক: আজ ৩০ মার্চ ২০১৯ খ্রী. ব্র্যাক ইউনিভার্সিটির 'সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস' কর্তৃক আয়োজিত ন্যাশনাল কলোকুইয়াম অনুষ্ঠিত হয় ব্র্যাক সেন্টার ইন-এর অডিটোরিয়ামে। 

Empowering Young Women- Promoting Peaceful, Cohesive & Prosperous Bangladesh' শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত শারলোটা স্লাইটার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি, রংপুর)-এর সম্মানীত উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। 

তিনি তাঁর বক্তব্যে নারীর ক্ষমতায়নে নারী উদ্যোক্তা তৈরির প্রতি আলোকপাত করেন। অনুষ্ঠানে আরোও বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মো. তামিম, উপ-উপাচার্য, ব্র্যাক ইউনিভার্সিটি; আসুকা মুরাটা, প্রোগ্রাম স্পেশালিষ্ট, ইউএন উইমেন। ব্র্যাক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. সামিয়া হক মূল গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। 

আলোচনা শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 'উইমেন পিস ক্যাফে'র নারী উদ্যোক্তা হিসেবে প্রশিক্ষণ গ্রহনকারী ১৫ জন নারী শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ড. সাবের আহমেদ চৌধুরী, সদস্য, বোর্ড অব গভার্নেন্স, ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউট, বেরোবি, রংপুর; ড. তানভীর ফিত্তিন আবির, রিসোর্স পার্সন, ফাউন্ডেশন ট্রেনিং কোর্স, বেরোবি, রংপুর।

বেরোবির শিক্ষার্থীদের মেন্টর প্যানেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সোহেলা মুস্তারি, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ ও কাজী নেওয়াজ মোস্তফা, প্রভাষক, অর্থনীতি বিভাগ। অনুষ্ঠানটির স্বাগত বক্তব্য প্রদান ও সঞ্চালনা করেন মানজুর হাসান, নির্বাহী পরিচালক, সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস, ব্র্যাক ইউনিভার্সিটি।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM