দাবাং থ্রি’ নিয়ে আসছেন সালমান
৩:৩১ অপরাহ্ন, ২৭ অক্টোবর, ২০১৭

অবশেষে শুরু হতে যাচ্ছে সালমান খানের নতুন সিনেমা ‘দাবাং থ্রি’র শুটিং। ২০১৮ সালের মধ্যভাগে শুরু হতে যাচ্ছে দৃশ্যধারণের কাজ- সাক্ষাৎকারে এমনটাই জানালেন প্রযোজক আরবাজ খান।
২০১০ সালে অ্যাকশন-রোমান্টিক সিনেমা ‘দাবাং’ দিয়ে সাড়া ফেলেছিলেন সালমান খান। পুলিশ অফিসার চুলবুল পান্ডে চরিত্রে ‘ভাই’ সালমানের এর অসাধারণ অভিনয় এ সিনেমাটিকে পরিণত করে সে বছরের অন্যতম আলোচিত সিনেমায়। সালমানের বিপরীতে রাজ্জো পান্ডে চরিত্রে বাজিমাৎ করেন সোনাক্ষী সিনহাও।
দর্শক আগ্রহের কারণে ২০১২ সালে তৈরি করা হয় এ ছবির সিকুয়্যাল ‘দাবাং টু’। প্রথম ছবির মতোই সাড়া ফেলে দ্বিতীয় কিস্তিও। সেই সঙ্গে জনপ্রিয়তা পায় সালমান-সোনাক্ষী জুটি। এরপর পাঁচ বছর পেরিয়ে গেলেও দেখা মেলেনি ‘দাবাং থ্রি’র।

