শনিবার, ২ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিনোদন ভারতীয় চলচ্চিত্রে পর্ন তারকা মিয়া খলিফা

ভারতীয় চলচ্চিত্রে পর্ন তারকা মিয়া খলিফা

নিউজ ডেস্ক | ৫:৩৫ অপরাহ্ন, ১ নভেম্বর, ২০১৭

1509536144.jpg

২০১২ সালে ‘জিসম ২’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পর্ন ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেত্রী সানি লিওন। ততদিনে নিজের সেই পেশাকে বিদায় জানিয়েছিলেন সানি, ঠিক যেমন করে বর্তমানে মিয়া খলিফাকে বলা হয় প্রাক্তন পর্ন তারকা। শোনা যাচ্ছে, সাবেক এক নম্বর পর্ন অভিনেত্রী মিয়া নাকি ভারতীয় সিনেমায় পা রাখতে যাচ্ছেন ঠিক সানি লিওনের মতোই। তবে বলিউডে নয়, মালায়ালাম সিনেমার মাধ্যমে নাকি সিনেমা অভিষেক করবেন লেবানন সুন্দরী।

জানা যাচ্ছে, মালায়ালাম অ্যাডাল্ট কমেডি সিনেমা ‘চাঙ্কস টু’-তে অভিনয় করতে পারেন মিয়া। আর সেই কারণেই এবার ভারতে আসতে চলেছেন তিনি। ‘চাঙ্কস টু’ ছবির পরিচালক অমর লুলু জানিয়েছেন, ওই সিনেমায় একটি আইটেম নম্বরে দেখা যাবে মিয়াকে। 

তবে আইটেম নম্বরের পাশাপাশি ছবির আরও বেশ কিছু দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে লেবানিজ পর্ন নায়িকাকে। চিত্রনাট্যের প্রয়োজনে সব ঠিক হবে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM