শনিবার, ২ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিনোদন সিনেমা নিয়ে ফের দ্বন্দ্বে শাহরুখ-রণবীর!

সিনেমা নিয়ে ফের দ্বন্দ্বে শাহরুখ-রণবীর!

নিউজ ডেস্ক | ১১:২৬ পূর্বাহ্ন, ৬ নভেম্বর, ২০১৭

1509945962.jpg

বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ফের দ্বন্দ্বে জড়াচ্ছেন রণবীর সিং। সিনেমার মুক্তি নিয়েই এ দ্বন্দ্ব প্রকট হতে পারে দুজনের মধ্যে এমনটাই আশঙ্কা ভারতীয় গণমাধ্যমের।

রজনীকান্ত ও অক্ষয় কুমারের ‘২.০’, সালমান খানের ‘রেস থ্রি’, আমির খানের ‘থাগস অব হিন্দুস্থান’, সাইফ কন্যার ‘কেদারানাথ’, রণবীর সিংয়ের ‘টেম্পার’, শাহরুখ খানের নাম ঠিক না হওয়া একটি সিনেমাসহ বেশ কিছু চলচ্চিত্র বর্তমানে নির্মাণাধীন রয়েছে। আগামী বছর মুক্তি পাবে এসব আলোচিত চলচ্চিত্র।

জানা গেছে, শাহরুখ নাম ঠিক না হওয়া এ চলচ্চিত্রে একজন বামনের চরিত্রে অভিনয় করছেন। এটি ২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পাবে। এদিকে রনবীর সিং অভিনীত ‘টেম্পার’ সিনেমাটিও আগামী বছর একই দিনে মুক্তি পাবে।

ক্রিসমাস উপলক্ষে সিনেমা দুটি মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু একই দিনে আলোচিত দুটি সিনেমা মুক্তি পেলে ব্যবসায়ীক একটি দ্বন্দ্ব স্বাভাবিকভাবেই তৈরি হবে। একদিকে শাহরুখের মতো একজন সুপারস্টার অন্যদিকে রণবীর সিং। তবে এবারই প্রথম নয় ২০১৫ সালেও বক্স অফিসে এমন দ্বন্দ্বে জড়িয়েছিলেন শাহরুখ-রণবীর সিং।

সূত্র: বিডিপ্রতিদিন

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM