সোনম কাপুরের বিকিনি পরা ছবি ভাইরাল
নিউজ ডেস্ক | ১:২৮ অপরাহ্ন, ৮ নভেম্বর, ২০১৭

শুটিংয়ের মাঝেও নিজের জন্য সময় বের করে নিতে ভুলেন না সোনম কাপুর। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়াতেও তার জুড়ি মেলা ভার। ‘ভীর দি ওয়েডিং’- এর শ্যুটের ফাঁকে তাই-ই করছেন সোনম কাপুর।
.
হাতে একটু সময় পেয়েই বোন রিয়া ও প্রিয় বান্ধবী স্বারাকে নিয়ে চলে যান সুইমিং পুলে। অফ শোল্ডার বিকিনিতে নায়িকার এই বিশ্রামের কাহিনী নিজের ইনস্টাগ্রামে ফাঁস করে দিয়েছেন স্বারা ভাস্করই।
ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। অনিল-কন্যার এ রূপ ইতোমধ্যেই তিন লক্ষেরও বেশি দর্শক দেখে ফেলেছেন।
কারো কমেন্টে প্রশংসা, কেউ আবার করেছেন নিন্দা। তবে নিন্দার তোয়াক্কা কোনোদিন করেননি সোনম। পর্দার সামনেও বোল্ড হতে তেমন আপত্তি করেননি অভিনেত্রী। তার স্টাইল সেন্সেরও বেশ কদর রয়েছে গ্ল্যামার জগতে। তারই নমুনা মিলল এই ছবিতে।
নতুন বছরেই মুক্তি পাবে পরিচালক শশাঙ্ক ঘোষের ‘ভীর দি ওয়েডিং’। ইতোমধ্যেই ছবির প্রথম ঝলকে কারিনা, সোনমের পাশাপাশি নজর কেড়েছেন স্বারা ভাস্কর ও শিখা তালসানিয়া।
ভিডিওতে স্বারা লিখেছেন, লম্বা বিমান যাত্রার পর একটু অবসর পেয়েই পুলের পাশে জমায়েত হয়েছেন সুন্দরীরা। জমাটি আড্ডায় কারিনাকেও যে মিস করছেন সেকথাও জানাতে ভোলেননি স্বারা।
তবে ক্যাপশনের থেকেও নেটিজেনদের নজর কেড়েছে সোনমের এই নয়া বিকিনি লুক। যা ইতোমধ্যেই ভাইরাল।

