শনিবার, ২ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিনোদন ট্রেইলারে ধুমধাড়াক্কা ‘টাইগার’ সালমান

ট্রেইলারে ধুমধাড়াক্কা ‘টাইগার’ সালমান

নিউজ ডেস্ক | ৪:৫৭ অপরাহ্ন, ৮ নভেম্বর, ২০১৭

1510138620.jpg

অবশেষে কিছুটা হলেও সালমান খানের ভক্তদের অপেক্ষার অবসান ঘটল। ‘টিউবলাইট’ ছবির ব্যর্থতার পর মারকুটে ঘরানার ‘টাইগার জিন্দা হ্যায়’ চলচ্চিত্রের অপেক্ষায় থাকা ভক্তদের জন্য স্বস্তি এনে দিল ছবিটির ট্রেইলার। এনডিটিভির খবর থেকে জানা যায়, প্রায় তিন মিনিট ১৪ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারটি ছিল অ্যাকশন আর রোমান্সে পরিপূর্ণ।

ছবিটির আগের পর্বে ভারতের সিক্রেট সার্ভিস ‘র’-এর এজেন্ট টাইগার (সালমান খান) এবং পাকিস্তানের সিক্রেট সার্ভিস আইএসআইর এজেন্ট জয়ার (ক্যাটরিনা কাইফ) মধ্যকার প্রেমকাহিনী এবং দুই রাষ্ট্রের মধ্যে শত্রুতার সম্পর্ক তুলে ধরা হলেও এবার এ দুজনের প্রধান শত্রু মূলত একজন। ছবির কাহিনী নেওয়া হয়েছে বাস্তব ঘটনা থেকে। ২০১৫ সালে ইরাকে ২৫ ভারতীয় সেবিকাকে অপহরণ করা হয়। কীভাবে টাইগার ও জয়া সেবিকাদের উদ্ধার করে এবং উদ্ধার করতে গিয়ে কী কী প্রতিবন্ধকতা তৈরি হয়, সেটিই দেখানো হয় ট্রেইলারে।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’-এর দ্বিতীয় পর্ব হিসেবে যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মাণ করা হচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’। যার শুটিং হয়েছে আবুধাবি, অস্ট্রিয়া, গ্রিস ও মরক্কোয়। ছবিটি পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। জাফরের পরিচালনায় এটি সালমানের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ‘সুলতান’ ছবিটিও পরিচালনা করেছিলেন জাফর। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর আবার একসঙ্গে পর্দায় অভিনয় করতে যাচ্ছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

আসন্ন বড়দিনকে কেন্দ্র করে চলতি বছরের ২২ ডিসেম্বর ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: এনটিভি

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM