রবিবার, ২১ জুন ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিদেশ জাপানে ভোট রোববার

জাপানে ভোট রোববার

১:৩৭ পূর্বাহ্ন, ২২ অক্টোবর, ২০১৭

chahida-news-1508614634.jpg

রাত পোহালেই সকালে সাধারণ নির্বাচন শুরু হবে জাপানে। সোমবারই ফলাফল জানা যাবে। আগামী বছর নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী শিনঝো আবে গত সেপ্টেম্বরে আকস্মিক এ নির্বাচনের ডাকেন।

উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনাসহ জাতীয় বিভিন্ন বিষয়ের সমাধানে ক্ষমতা নিরঙ্কুশ করতে আবে এ নির্বাচন ডেকেছেন বলে মনে করা হচ্ছে।

জাপানজুড়ে রোববার সকাল ৭টায় একযোগে ভোটগ্রহণ শুরু হবে। শেষ হবে রাত ৮টায়। তবে আবহাওয়াসহ নানা কারণে এ সময় পরিবর্তন হতে পারে ৩৫ শতাংশেরও বেশি ভোটকেন্দ্রে। রোববার ছুটির দিন হওয়ায় ভোটগ্রহণ বেশি হতে পারে বলে আশা করা হচ্ছে।

২০১২ সালে প্রথম সাধারণ নির্বাচনে জয়লাভের পর এ নিয়ে দুই দফায় আগাম নির্বাচন ডাকলেন আবে। এর আগে ২০১৪ সালেও আগাম নির্বাচন ডাকেন তিনি। সেবার অর্থনৈতিক সংস্কারে তার পদক্ষেপ জনগণ সমর্থন করছে কি-না, তা যাচাই করতে নির্বাচন ডাকেন। ফলও পেয়ে যান আবে। আগের নির্বাচনের চেয়ে অনেক বেশি আসন জিতে যায় তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM