রবিবার, ২১ জুন ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিদেশ জাতিসংঘ মহাসচিব মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে পৌঁছেছেন

জাতিসংঘ মহাসচিব মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে পৌঁছেছেন

১২:১৪ অপরাহ্ন, ২৫ অক্টোবর, ২০১৭

chahida-news-1508912068.jpg

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস চারদিনের এক সফরে মঙ্গলবার মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে পৌঁছেছেন। মিলিশিয়াদের মধ্যে সহিংসতার প্রেক্ষাপটে দেশটির ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করতে তিনি এ সফরে যান। খবর এএফপি’র।

খবরে বলা হয়, ভারি বৃষ্টির মধ্যেও বংগি বিমানবন্দর থেকে রাজধানী পর্যন্ত হাজার হজার লোক রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান।

সফরের প্রথম দিন গুতেরেস দায়িত্ব পালনকালে নিহত শান্তিরক্ষীদের প্রতি সম্মান জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন।

তিনি বলেন, ‘শান্তির চেয়ে মূল্যবান আর কিছু নেই। শান্তি বজায় রাখতে কাজ করার চেয়ে মহৎ আর কিছু নেই। এমনকি এ কাজের অর্থ হচ্ছে জীবন উৎসর্গ করা।’

‘আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য প্রত্যক্ষ করেছি যে মধ্য আফ্রিকায় শান্তি স্থাপনকালে বিভিন্ন সময় অনেক সৈন্য নিহত হয়েছেন।’

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM