হবু বউয়ের কাছে খোলা চিঠি...
হরিদাস কুমার
১১:১৫ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর, ২০১৭

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার
প্রিয় হবু বউ..
তোমার সমস্যা কী আমাকে একটু ক্লিয়ার করে বলোতো? তোমাকে তন্ন তন্ন করে খুঁজছি তা তুমি জানো না? দুনিয়ার এত মানুষের সাথে দেখা হয় ,পরিচয় হয় তোমার সাথে হয় না কেন? কোন গর্তে তুমি লুকিয়ে আছো? সমস্যাটা কী তোমার?
....
আচ্ছা পহেলা বৈশাখ কিভাবে কাটালে সেটা বলো! বের হয়েছো নাকি আমার মত সারাদিন বাসায় ঘুমিয়ে আর ঝিমিয়ে কাটালে? কোথায় ঘুরতে গিয়েছিলে? এই গরমেরও কী মুখে আটা ময়দা এই সব মেখেছো? শাড়ি পরেছিলে? বিরক্তি নিয়ে কী বলেছো "শাড়ি পরা এত ঝামেলার কাজ কেন? খোঁপায়. মালা ছিলো? হাতে ম্যাচিং করা চুড়ি ?
..
আচ্ছা বের হইছো কার সাথে? ফ্রেন্ডদের সাথে? তাহলে ঠিক আছে। নাকি কোন ছেলের সাথে! যে তোমাকে পটানোর চেষ্টা করছে! আকার ইঙ্গিতে প্রোপোজও করছে এমন কারো সাথে? প্লিজ, এই কাজ কোরো না! আমি শেষ হয়ে যাবো! একদম শেষ! শুনো, যার সাথেই বের হও যতই লাফালাফি করো কিচ্ছু বলবো না! কপালে লিখা থাকলে শেষ পর্যন্ত আমার কাছেই আসবে! সুতরাং এইসব বাদ দাও
.
আচ্ছা আগামী বৈশাখও কী দুইজন দুইজনের মতই কাটাবো? এর আগে কী তুমি আমার জীবনে আসবে না? যেদিন প্রথম তোমাকে কাছে পাবো খুব বকা দিবো, একটু করে কানও ধরাবো!! আরো আগেই কেন আমার জীবনে আসোনি এই অপরাধে ,ঠিকাছে? কিচ্ছু বলতে পারবে না, হুহ !
..
আচ্ছা, কোন শহরে থাকো তুমি? বাসা কোথায়? কোন চাপা অভিমান লুকিয়ে রেখে কী কোথাও ঘুরতে বের হওনি? শোনো, কথা দিলাম তোমাকে পাওয়ার পর প্রতিটি বৈশাখে নিজ হাতে খোঁপায় ফুলের মালা পরিয়ে দিবো! কী অভিমান কমেনি?
..
জীবনের অনেক বসন্ত আমি একাই কাটিয়েছি, অতি আধুনিকতার দোহাই দিয়ে কোন সস্তা জৈবিক প্রেমে গা ভাসিয়ে দেইনি! আমি জানি কোথাও না কোথাও তুমি এক বুক তৃষ্ণা নিয়ে আমার জন্য অপেক্ষা করছো! আর সেই তোমাকে আমি ঠকাতে পারবো না, একদম না!
..
আমি অনেক শূন্যতা নিয়ে পথ চলি, এক বুক তৃষ্ণা নিয়ে প্রতিটি নিঃশ্বাস ফেলি! কিছু দীর্ঘশ্বাস সবসময়ই গোপন করি! দুচোখে কিছু স্বপ্ন লুকিয়ে রাখি খুব গোপনে, তুমি আসবে আমার জীবনে, পূর্ণ করবে শূন্যতা, রাঙ্গিয়ে দিবে প্রতিটি মূর্হুত! রাঙ্গিয়ে দিবে আমার বিষন্ন মনের আকাশ! দিবে তো?
.
ইতি আমি (হরিদাস কুমার )
লেখক: মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিলেট ও ভাটিনগর, অষ্টগ্রামের সন্তান।


1 Comments