বুধবার, ২৬ আগস্ট ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ মুক্তমঞ্চ হাওরে জলাবদ্ধতা, কৃষি সমস্যা ও সমাধান

হাওরে জলাবদ্ধতা, কৃষি সমস্যা ও সমাধান

কামরুল হাসান বাবু | ১২:১২ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর, ২০১৭

1511460762.jpg
কামরুল হাসান বাবু

হাওরে জলাবদ্ধতা ,কৃষি ও কৃষকের জন্য সংকেতটা ভালো নয় । ধানের চারা রোপনে দেরী হলে ধান পাকতে দেরী হবে, দেরী হবে ধান কাটতে । কয়েক বছরের হিসেবে অক্টোবরের শুরুতে হাওরের পানি। কমতে শুরু করে ক্রমেই জমি বীজ রোপনের উপযোগী হয়ে উঠে ।

এই হিসাবে জলাবদ্ধতার কারনে বীজ তলা তৈরিতে প্রায় ১৫ দিন দেরী হয়ে গেলো । ধারনা আরো কিছু দিন লেগে যাবে হাওরের জমি বীজ তলার উপযোগী হতে । চারা রোপনে যদি ১৫ - ২০ দিন দেরী হয় তাহলে ধান কাটতেও ১৫-২০ দিন পিছিয়ে যাবে ।

সাধারণত এপ্রিলের প্রথম সপ্তাহ/ চৈত্রের শেষ সপ্তাহ থেকে ধান কাটা শুরু হয় । জলাবদ্ধার কারনে ধান কাটার মৌসুম পিছিয়ে পরার আশংকা দেখা দিয়েছে । গেলো বছর মার্চের শেষ সপ্তাহে আগাম বন্যার কবলে হাওরের কৃষক ফসল হারিয়ে সর্বশান্ত হয়েছে ।জলাবদ্ধতার কারনে এবার এই বিপদের শংকা উকি দিচ্ছে ।

কি কারনে এই জলাবদ্ধতা ?

এবিষয়ে আলোচনা করতে হলে অনেক বিষয় চলে আসবে । যেমন , জলবায়ুর পরিবর্তন , অপরিকল্পিত নদী শাসন , নদীর যত্রতত্র অপরিকল্পিত বালু উত্তোলন , নদীর পানি প্রবাহের উজানে ড্রেজিং হলেও ভাটিতে ড্রেজিং না হওয়া , পানি প্রবাহের পথ সংকুচিত করে নদীর তীর দখল করে নগরায়ন , হাওরের পানি ভাটিতে নেমে আসার অন্যতম পথ ভৈরব আশুগঞ্জ এলাকায় তীর সংকোচন করে একের পর এক ব্রিজ তৈরী করা ।

এগুলোর সাথে মানব তৈরী অন্যতম আর একটি কারন হচ্ছে , মাছ শিকারের জন্য নদীর গতিপথে বিভিন্ন প্রকার বাধ তৈরী করে পানি প্রবাহের স্বাভাবিক পথ রুদ্ধ করা ।যা একেবারেই আইন সিদ্ধ নয় বরং অপরাধ ।

এছাড়াও আরো কারন থাকতে পারে যার সবগুলোকে মাথায় নিয়ে জলাবদ্ধতা থেকে মুক্তির পথ নিয়ে চিন্তা করা দরকার ।

হাওর বিশেষজ্ঞ , নদী ও পানি বিশেষজ্ঞ ,স্থানিয় প্রকৃত কৃষকদের একত্রিত করে , তাদের মতের ভিত্তিতে সরকারের এখনি জলাবদ্ধতা সমস্যা নিরসনে ব্যবস্থা নেয়া উচিত হবে । এক্ষেত্রে বিশাল ক্ষমতা সম্পন্ন পাম্প দিয়ে পানি নিস্কাসনের ব্যাবস্থা হতে পারে ।

হাওরের পানি যে পথ ধরে সাগরে পতিত হয় সেপথ প্রসস্থ করনে ব্যবস্থা নেয়া যেতে পারে ।

জলাবদ্ধতার কারন নিরুপনে একটি বিশেষজ্ঞ দল গঠন করে তাদের মতের ভিত্তিতে ভবিষ্যত পরিকল্পনা নেয়া একান্ত দরকার ।

হাওরের কৃষি আবারো আগাম বন্যার কবলে পরবেনা এমনটা বলা যাবে না । বরং ধান রোপনে বিলম্বের কারনে আগাম বন্যার কবলে পরে আবারো মারাত্মক ক্ষতির মুখে পরার আশংকা থেকেই যায় । এই ক্ষেত্রেও সরকারের আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে ।

চারা রোপন থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত আধুনিক যন্ত্রের ব্যবহার সারা দুনিয়ার হয়ে আসছে । সরকার এই ধরনের আধুনিক যন্ত্রের যোগান নিশ্চিত করতে পারে । বন্যায় আক্রান্ত হবার শংকা দেখা দিলে দ্রুত ধান কাটতে আধুনিক যন্ত্র সহায়ক হবে ।

৬০ টাকা কেজি দরে মোটা চাল খাওয়ানোর পরেও যদি হাওর ও হাওরের কৃষকের গুরুত্ব জাতীয় ভাবে পরিস্কার না হয়ে থাকে তাহলে এটি জাতীর জন্য আরো দুর্ভাগ্যজনক হয়ে উঠবে ।

1 Comments

কামরুল হাসান
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
অনেক অনেক ধন্যবাদ । লিখাটি পাঠকের কাছে পৌঁছানোর অনেক অনেক সহায়ক হলো । ভাটির রানীর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM