বিবিসি গ্রুপ, একদল দুষ্টু ছেলের গল্প!
মিজবাহ উদ্দিন আল-আমিন | ১১:৫৫ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর, ২০১৭

অসুস্থ্য তারিকুলের মামা জয়নাল আবেদীনের হাতে টাকা তুলে দিচ্ছেন বিবিসি গ্রুপের সদস্যরা
দশ বিশেক ছেলে, যারা এলাকায় দুষ্টু বলেই খ্যাত। ওরা দৌড়,ঝাপ, লাফালাফি, দুষ্টুমিতে মজা পায়। তবে কারো ক্ষতি তারা করেনা। বরং কোনো মানুষ বিপদে পড়লে তারা তাদের মানবিক ঢাল তলোয়াড় নিয়ে ঝাপিয়ে পড়ে যার প্রমাণ আমরা আগেও দেখেছি আজও দেখছি।
তাদের মূলমন্ত্র হলো "ভিতরের মানুষটাকে পঁচা রেখে বাহিরের মানুষটাকে ভালো দেখানো ভন্ডামি ছাড়া আর কিছু নয়"। তাইতো তারা দুষ্টু হলেও পরোপকারে নিজেদের সত্ত্বাকে খোজে পাই।এগিয়ে যাও ভাই ব্রাদার্স।ছিলাম, আছি, থাকব তোমাদের পাশে।
স্যালুট তোমাদের,জয় হোক মানবতার, সুস্থ্য হয়ে উঠোক তারিকুল বন্ধু আমাদের।
মিজবাহ উদ্দিন আল-আমিন, দেওঘর, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।

