অষ্টগ্রাম হাসপাতালে এ্যাম্বুল্যান্স চাই
মোঃ মোজাম্মেল ভূইয়া | ১০:৪০ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর, ২০১৭

মোজাম্মেল ভূইয়া
অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ জরুরী রোগী পরিবহনের জন্য একটি এ্যাম্বুল্যান্স অতি প্রয়োজন। আমাদের উপজেলার সাথে প্রায় সবগুলো ইউনিয়ের সংযোগ রাস্তা আছে। অষ্টগ্রামের যাতায়াতের একমাত্র অবলম্বন হচ্চে ব্যাটারী চালিত অটোরিকশা।
বিভিন্ন কারণে দেখা যায় অনেক সময় টানা দুই-তিন লোডশেডিং থাকে । যার ফলে অটোরিকশা চার্জ করতে পারে না। তখন দূরবর্তী ইউনিয়নগুলো থেকে রোগী উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসতে আসতে রাস্তায় অনেক রোগীর মৃত্যু ঘটে। আবার অনেক মুমূষু রোগীকে জেলা সদরে প্রেরণ করতে হয়। সেজন্য অলওয়েদার সড়কও প্রস্তুত হচ্ছে।
এমতাবস্থায় আমাদের হাসপাতালে একটি এ্যাম্বুল্যান্স ও বর্ষাকালের জন্য একটি স্পীটবোট জরুরি প্রয়োজন ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হাসপাতালের জন্য এ দুটি বাহন প্রদানের জন্য আবেদন জানাচ্ছি।
নিবেদক
মোঃ মোজাম্মেল ভূইয়া, পূর্ব অষ্টগ্রাম, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।


2 Comments