‘চঞ্চলমনা তৌফিক ভাই’...
রাকিবুল হাসান রোকেল | ১২:২৬ অপরাহ্ন, ১১ জুন, ২০১৮

রেজওয়ান আহাম্মদ তৌফিক
বারো ঘোড়া ইঞ্জিনের বিকট শব্দ করে ছুটে চলা টমটম গাড়ি। আবাল-বৃদ্ধ-বণিতা সকলের সাথে মিশে যাওয়া এক কিশোর সাওয়ারী নাম তাঁর রেজওয়ান আহাম্মদ তৌফিক, এদেশের সর্বাধিক সম্মানের অধিকারী আর সর্বোচ্চ আসনে সমাসীন মহামান্য রাষ্ট্রপতির সুসন্তান এবং কিশোরগঞ্জ-৪ আসনের এমপি এই কিশোর সাওয়ারী।
বারবার কিশোর বলায় একটু খটকা লাগছে বোধ করি। বয়সের আধিক্যে কিশোর না হলেও মানসিক চঞ্চলতা আর দূরন্তপনায় সে কিশোর নয়তো কি?
পথ চলায় সময় ক্ষেপণ কেন যেন তাকে দিয়ে হয়না। কোন বিলাসবহুল যানের অপেক্ষায় গন্তব্যকে অগ্রাহ্য করলে তাঁর চলবে কেন, সে যে জনপ্রতিনিধি, জনগণের বন্ধু, সর্বসময় এক নিবেদিত প্রাণ। তাই, যেকোন বৈরী পরিস্থিতি জনগণের কাছ থেকে তাকে সরিয়ে রাখতে পারেনা।
চলন্ত বাসে একটু দৌড়ে উঠে পড়া, ডিঙি নৌকায় ভাটিয়ালী সুর তুলে ছুটে চলা মাঝির নায়ে চটপট চড়ে যাওয়া, অচেনা মোটর বাইক চালকের পেছনে অগত্যা উঠে বসা কিংবা তিন চাকার রিকসায় চড়ে বসা-এসবই তো দূরন্তপনা কৈশোরিক আর মহত্ত্ব মানবিক।
সম্ভ্রান্ত আর রাজকীয় অবস্থান পেছনে ফেলে আপন গন্তব্যে নিরন্তর ছুটে চলা আমাদের তৌফিক ভাই। অসাধারণ হয়েও সাধারণের সাথে অবলীলায় মিশে যাওয়া রাজপথের দূরন্ত কিশোর-কান্ডারী।
ভাই, আমরা আপনাকে ভালবাসি আর এ ভালবাসা অক্ষুণœ রবে ততদিন, এই মাটির দেহে হৃদয় আমাদের স্পন্দিত হবে যতদিন।
লাখো মানুষের অবিরাম ভালবাসায় আপনার জীবন সুশোভিত হোক এই কামনায় আমি-
আপনার স্নেহধন্য- রাকিবুল হাসান রোকেল


1 Comments