মানবতার মূর্ত প্রতীক রেজওয়ান আহাম্মদ তৌফিক
বিল্লাল হোসেন রামিম | ১২:২৪ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর, ২০১৮

বিল্লাল হোসেন রামিম: কিশোরগঞ্জ-৪, নামটি শুনতেই মনে পড়ে ক্লান্তিহীন মহান এক মানুষের কথা। মনে পড়ে অবহেলিত হাওরের মানুষের জীবন-যাত্রার মান উন্নয়ন করার লক্ষ্যে দিন-রাত কাজ করে যাওয়া এক মহামানবের কথা, যার রক্তে মিশে আছে হাওরবাসীর উন্নয়ন করার চিন্তা-চেতনা। গরীব-দুঃখী ও অসহায় মানুষের সেবায় যার ভূমিকা এলাকায় অনেক প্রশংসনীয়। তিনি হলেন জননেতা রেজওয়ান আহাম্মদ তৌফিক। অতি সাধারণ এবং হাসিমুখের একজন মানুষ। কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনের জনমানুষের কাছে রেজওয়ান আহমেদ তৌফিক মানে সহজ-সরল মনের অনন্য এক মানবতার প্রতীক। মানবতার এই ফেরিওয়ালা কখনো ছুটে যাচ্ছেন বিপন্ন মানুষের পাশে তাদের সাহায্য করতে, কখনো ছুটে যাচ্ছেন হতদরিদ্রের মাঝে, কখনো পাশে দাঁড়াচ্ছেন দুরারোগ্য অসুখে আক্রান্ত মানুষের পাশে, কখনোবা ছুটে যাচ্ছেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল অনুষ্ঠান ও মসজিদ-মন্দিরের খবর নিতে। তার সকল ব্যস্ততা যেন তিন উপজেলার মানুষকে ঘিরে। তাঁর সহজ-সরল চলাফেরা জনগনের কাছে তাকে সহজ-সরল মানুষ হিসেবে পরিচিত করেছে। সবসময় এলাকায় থেকে হাওরবাসীর আপদ-বিপদে থাকার সর্বোচ্চ চেষ্ঠায় তিনি হাওরবাসীর পাশে দাঁড়াতে পুরোপুরি সফল একজন জননেতা। তিন উপজেলার মানুষ এই মহান মানুষটাকে নিয়ে গর্বিত কেননা তার অবদানের জন্যেই আজ কিশোরগঞ্জ-৪ সারা বাংলার বিস্ময়, এটাই হচ্ছে তিন থানার মানুষের অহংকার। এই আসনটিতে এমন হাজারো জনগন রয়েছেন যারা কোন রাজনীতি বুঝেন না, তারা শুধু বুঝেন তাদের বিপদের কান্ডারী ‘তৌফিক’ নামের সহজ-সরল মানুষটিকে। তিনি মানুষের কল্যাণের অনুসারী, মানুষ তাঁর এই আদর্শের অনুসারী। তিনি এমনই একজন ব্যক্তিত্ব যার বিবরণ লিখে শেষ করা যাবে না। তিনি কিশোরগঞ্জ-৪ আসনের প্রায় সর্বস্থরের জনগনের কাছে এক কথায় হৃদযন্ত্রের স্পন্দন। সর্বস্থরের জনগনের আস্থার এক বড় ও শেষ ঠিকানা। যার মুখের ভাষায় আছে পরিপূর্ণ নিজে এলাকার ছাপ ও মাধুরীকতা। তার চোখে আছে সুন্দর ও সচল অষ্টগ্রাম-ইটনা-মিটামইন গড়ার স্বপ্ন। যার হৃদয়ে আছে মাদক মুক্ত, অন্যায় ও অবিচার মুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয়। তিনি জনগনের আশা ও স্বপ্নের একজন জননেতা এমনটাই শোনা যায়। তিন থানার সাধারণ জনগনের মুখ থেকে। দীর্ঘ দিন যাবত যিনি হাওরের এই জনগনদের নিয়ে সকল বাধা বিপত্তির অথই নদীকে উপেক্ষা করে উন্নয়নের নৌকার মাঝি হয়ে জয় বাংলার নৌকায় করে তিন থানাকে এগিয়ে যাচ্ছেন উন্নয়নের মহাসড়কে। অটুট থাকুক তার এই পথ চলা এমনটায় চান তিন উপজেলার জনগন। যে নৌকা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে উন্নয়ন, শিক্ষা, শান্তি এবং স্বপ্নের ঠিকানায়। যে স্বপ্ন এক সময় আমাদের কাছে শুধুমাত্র রঙ্গিন কল্পনা মনে হত সেই স্বপ্ন আজ বাস্তবায়ন হয়েছে এবং হচ্ছে শুধুমাত্র নৌকা তথা জননেত্রী শেখ হাসিনার সরকারের কল্যাণে। জ্বালাও-পোড়াও, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাসহ দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বের বুকে বাংলাদেশ এখন শুধু উন্নয়নের রোল মডেলই নয়, একটি মানবিক রাষ্ট্র হিসেবেও প্রশংসিত এবং পরিচিত। মুক্তিযুদ্ধের স্বপক্ষের এই আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। আর তাই আসুন আমরা সবাই হিংসা-বিবেদ ভুলে সবাই কাঁধে-কাঁধ মিলিয়ে রেজওয়ান আহাম্মদ তৌফিক ভাইয়ের পক্ষে নৌকার জন্য কাজ করি, নৌকার বিজয় সুনিশ্চিত করি। কিশোরগঞ্জ-৪ আসনটি বাংলাদেশ আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেই। লেখক: ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।

