শনিবার, ২ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ মুক্তমঞ্চ রাজপ্রাসাদ নয়, হাওরেই সুখ খুঁজেন এমপি তৌফিক

রাজপ্রাসাদ নয়, হাওরেই সুখ খুঁজেন এমপি তৌফিক

ইসলাম উদ্দিন আকাইদ | ১২:৫০ অপরাহ্ন, ২০ ডিসেম্বর, ২০১৮

1545288613.jpg

ইসলাম উদ্দিন আকাইদ: আসছে আগামী ৩০ শে ডিসেম্বর তারিখে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। যে নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় হাওর বেষ্টিত কিশোরগঞ্জ-৪ এ (অষ্টগ্রাম-ইটনা-মিটামইন) বইছে উৎসবের আমেজ।

বঙ্গবন্ধুর পরে দেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি ভাটির পিতা আবদুল হামিদ মহোদয়ের এলাকা হিসেবে এই আসনের প্রতি রয়েছে দেশের মানুষের বাড়তি আগ্রহ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭০ এর নির্বাচনে যে মানুষটির মাঝে হাওর উন্নয়নের স্বপ্ন বুনেছিলেন, যে মানুষটিকে বাঙালি এবং বাঙালি জাতির অস্তিত্বের প্রিয় মার্কা নৌকা প্রতীক তুলে দিয়েছিলেন তিনিই আজকের মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ সাহেব। যার কল্যাণে নৌকা প্রতীক হয়ে উঠেছে হাওরবাসীর প্রাণের মার্কা।

হাওরবাসী আবদুল হামিদ সাহেবকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করার মাধ্যমে আজকে দেশের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেছে। মহামান্যের সুদৃষ্টিতে অবহেলিত হাওর এলাকা আজকে উন্নয়নের মহাসড়কে।

হাওরের এই উন্নয়নের অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিতে যে মানুষটি দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি হচ্ছেন- মহামান্যের সুযোগ্য উত্তরসূরী ও দেশরত্ন শেখ হাসিনার আস্থাভাজন জননেতা রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি।

সারা দেশের মন্ত্রী-এমপিরা যেখানে শহরের আরাম আয়েশের জীবন বেছে নেন সেখানে ব্যতিক্রম এমপি তৌফিক। যিনি রাষ্ট্রপতি পুত্র হয়েও বঙ্গভবনের মতো রাজপ্রাসাদ ছেড়ে হাওরের মাটি ও মানুষের টানে বারবার ছুটে আসেন হাওরের পানে।

যিনি বছরের অধিকাংশ সময় থাকেন নিজ নির্বাচনী এলাকায়। যিনি প্রতিনিয়ত উন্নয়নের স্বপ্ন বুনেন, যার কাছে হাওরের উন্নয়ন-ই শেষ কথা।

জননেতা রেজওয়ান আহম্মদ তৌফিকের হাত ধরে হাওরে যে উন্নয়নের অগ্রযাত্রা তার খন্ডচিত্র তুলে ধরা হলো:

=> অলওয়েদার রাস্তা (মিটামইন-টু-ঢাকা), সাব-মার্সিবল সড়ক (অষ্টগ্রাম-টু-বাজিতপুুর) সহ অষ্টগ্রাম, ইটনা,মিটামইন উপজেলার প্রতিটি গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণ করা হয়েছে এছাড়াও ব্রিজ, কালভার্ট সহ বিভিন্ন সংযোগ সড়ক নির্মাণ।

=> প্রতিটি উপজেলায় স্কুল ও কলেজ জাতীয়করণ সহ নতুন নতুন ভবন নির্মাণ।

=> প্রতিটি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন।

=> প্রতিটি উপজেলার হাসপাতালগুলো আধুনিকরণ,শয্যা বর্ধিতকরণ ও নৌ এ্যাম্বুলেন্স সংযোজন।

=> প্রতিটি উপজেলায় আধুনিক অডিটোরিয়াম নির্মাণ।

=> আগাম বন্যায় ও প্রাকৃতিক দূযোর্গে ক্ষতিগ্রস্থদের আর্থিক অনুদান ও সহায়তা প্রদান।

=> নদী খনন ও বিভিন্ন গ্রামে বেড়িবাঁধ নির্মাণ।

=> গরীব ও ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ভাতা, বিনামুল্যে সার ও কৃষিপণ্য প্রদান।

=> হাওর কে পর্যটনে প্রসিদ্ধ করতে উদ্যোগ গ্রহণসহ অসংখ্য উন্নয়ন হয়েছে ও অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে।

জননেতা রেজওয়ান আহম্মদ তৌফিক এমপির মতো এমন একজন জনবান্ধব নেতা পেয়ে উচ্ছ্বসিত হাওরবাসী।

আগামী ৩০ তারিখের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রতিদান দিতে বদ্ধপরিকর হাওরবাসী। তারা বিশ্বাস করে দেশরত্ন শেখ হাসিনা জননেতা রেজওয়ান আহাম্মদ তৌফিকের গাড়িতে পতাকা তুলে দিয়ে হাওরের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাবেন বহুদূর।

লেখক- আহবায়ক-দেওঘর ইউনিয়ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, কর্মী-অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগ।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM