শনিবার, ২ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ মুক্তমঞ্চ যে কারণে তৌফিক ভাইকে ভোট দিবেন...

যে কারণে তৌফিক ভাইকে ভোট দিবেন...

গোলাম রসূল | ৫:৪৭ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর, ২০১৮

1545738474.jpg

গোলাম রসূল: আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন একই আসনের দুইবারের সফল সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক। এই আসনে যারা বিভিন্ন দলের হয়ে প্রার্থী হয়েছেন তাদের মধ্যে রেজওয়ান আহাম্মদ তৌফিক অনেক কারণে সবচাইতে সেরা প্রার্থী। আপনারা সবাই কারণগুলো জানেন। তারপরেও মোটাদাগে সেসব কারণগুলো আবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। 

# রেজওয়ান আহাম্মদ তৌফিক একজন সৎ মানুষ। তাঁর সততা অষ্টগ্রাম-ইটনা-মিটামইনের মানুষকে মুগ্ধ করেছে। 

# অষ্টগ্রাম-ইটনা-মিটামইনে উন্নয়নের কান্ডারী তিনি। দুই মেয়াদে তিনি যত উন্নয়নমূলক কাজ করেছেন তা ইতিমধ্যেই হাওরের ইতিহাস হয়ে গেছে।

# সারাবছরই তিনি এলাকায় থেকেছেন, ফলে এলাকার মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন।

# তিনি কোন ধরণের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত নন। এমনকি যারা এসব করেন তিনি তাদেরও প্রশ্রয় দেন না। ফলে কিশোরগঞ্জ-৪ আসন এ সকল অন্যায় কাজ হতে মুক্ত। 

# রেজওয়ান আহাম্মদ তৌফিক কোনদিন চাকরি বাণিজ্য করেননি। অনেক ছেলে-মেয়ের চাকরীর সুপারিশ তিনি করেছেন। গত পুলিশ নিয়োগে তিনি বিনা টাকায় চাকরি দেয়া হবে বলে ক্যাম্পেইন চালিয়েছেন। যার ফলে অষ্টগ্রাম-ইটনা-মিটামইনের প্রচুর ছেলে-মেয়ে কোন প্রকার ঘুষ ছাড়াই চাকরি পেয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকসহ নানান ধরণের চাকরির সুপারিশ তিনি প্রতিনিয়তই করছেন। 

# একজন এমপি এবং রাষ্ট্রপতির সন্তান হয়েও তিনি একজন নিরহংকারী মানুষ। কোন ধরণের অহঙ্কার তাঁর মনের মধ্যে নেই এবং তিনি কোনদিন কারো সাথে তা প্রকাশও করেননি। 

# তিনি একজন নির্লোভ ব্যক্তি। কোন কিছুতেই তাঁর কোন লোভ নেই। 

# অমায়িক ব্যবহারের জন্য রেজওয়ান আহাম্মদ তৌফিক সবার কাছে ব্যাপক প্রশংসিত। 

# সদা হাস্যোজ্জ্বল মানুষ তিনি। 

# তিনি একজন পরোপকারী। যতটুকু সম্ভব মানুষের উপকার করেন। কোনদিন কারো কোন ক্ষতি করেননি। 

# জনবান্ধ্যব নেতা। রেজওয়ান আহাম্মদ তৌফিকের মত জনবান্ধ্যব নেতা হাওরে আর দ্বিতীয়জন নেই। 

রেজওয়ান আহাম্মদ তৌফিক সম্পর্কে বলতে গেলে আরো অনেক কিছু বলা যাবে। আমি শুধুমাত্র হাইলাইটস দিয়েছি। তাই আসুন আগামি ৩০ তারিখ শুধুমাত্র নৌকা মার্কায় ভোট দিই এবং জনতার নেতা রেজওয়ান আহাম্মদ তৌফিককে পুনরায় নির্বাচিত করি।

লেখক: মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাংবাদিক এবং হাওর উন্নয়ন কর্মী।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM