শনিবার, ২ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ মুক্তমঞ্চ সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা...

সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা...

ইসলাম উদ্দিন আকাইদ | ৯:২৪ অপরাহ্ন, ৪ জানুয়ারী, ২০১৯

1546615485.jpg

ইসলাম উদ্দিন আকাইদ: "আওয়ামী লীগের ঘ‌রে আমার জন্ম। আওয়ামী লীগ যখন ব্যথা পায়, আমারও কিন্তু হৃদয়ে ব্যথা লাগে। আওয়ামী লীগের একটা কর্মী যদি ব্যথা পায় সেই ব্যথা আমিও পাই। আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল নয়। হাজারো শহীদের রক্ত, জাতির পিতার রক্ত, জাতীয় চার নেতার রক্ত, হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগ। আওয়ামী লীগ একটা অনুভূতি। "-কথাগুলো বলেছিলেন আওয়ামীলীগের ২০ তম জাতীয় সম্মেলনে।

কী অসাধারণ, কী মন‌ছোয়া বক্তব্য দিয়েছিলেন সৈয়দ আশরাফ।আমরা যারা বঙ্গবন্ধুুর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী, আমার ম‌তো হাজা‌রো মানুষ যারা বঙ্গবন্ধু‌কে ভা‌লবা‌সে, যারা রাজনী‌তি না কর‌লেও নিঃস্বার্থভা‌বে ভা‌লোবে‌সে আওয়ামী লীগে শেষ ভরসা খুঁ‌জে, তা‌দের জন্য আসলেই আওয়ামী লীগ একটা অনুভূ‌তির নাম। ত‌বে সম্মেলনে আসা যারা আপনার বক্তব্যের মর্মার্থ বু‌ঝে‌ছিলেন তা‌দের অনেককেই দেখেছিলাম ‌চোখ মুছ‌লেন। আমি জা‌নি টে‌লি‌ভিশ‌নে যারা আপনার বক্তব্য শুনেছিলেন, খব‌রের কাগ‌জে পড়েছিলেন সবাই‌কে ছুঁ‌য়ে গিয়েছিলো সেই অনুভূ‌তি।

শ্রদ্ধা ভা‌লোবাসা আপনার জন্য সৈয়দ আশরাফ। আপনি সবার থে‌কে আলাদা। আমার মনে হয় আপনি ই মন্ত্রীসভার একমাত্র সদস্য যার সম্পদ ক‌মে‌ছে।

গলির ধারের ছেলেরা বস্তি থেকে রাজসভায় উঠে এসে চকমকি পাথরের মত বিচ্ছুরিত হচ্ছে; আর বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুলের ছেলে আপনি যার সম্পদ সংকুচিত হয়।

আসলেই সৈয়দ আশরাফ এক মিসফিট মানুষ এই রাজনীতির জুয়া খেলার আসরে। এই রাজসিক উন্নয়নের জাদুকরদের দেশে সম্প‌দের পাশাপা‌শি আপনার রাষ্ট্রীয় এবং দলীয় দায়িত্বও ক্রমে ক্রমে সংকুচিত হয়েছে।

সৈয়দ আশরাফ মানুষটা এমন কেন!

সৈয়দ আশরাফের মত মানুষদের দেখলে স্থূল সমাজের তৈরি সাফল্যের সংজ্ঞাটা ওলট-পালট হয়ে যায়; জিতে যাওয়াই জেতা; নাকি হেরে যাওয়াই জিতে যাওয়া এই প্রশ্নটা মনের মধ্যে ঘুরপাক খায়।

যে কোন পরিস্থিতিতে নৈতিকতা বিচ্যুত না হবার সোন্নত সাহসই হয়তো মানুষ আশরাফের বিজয় নিশান।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ঠিকই এই উজ্জ্বল প্রতীকটিকে খুঁজে নেবে; কারণ ইতিহাস বেছে বেছে এমন নির্মোহ অজর মানুষদের সযত্নে লালন করে আগামীর অনুপ্রেরণা হিসেবে; সেই যে আগামী; যে আগামীর স্বপ্ন বাংলাদেশ মুক্তির কালে দেখেছিলো।

পরপারে ভালো থাকবেন সততার মূর্তপ্রতীক, সবার প্রিয় সৈয়দ আশরাফ।

লেখক-আহবায়ক -দেওঘর ইউনিয়ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, কর্মী-অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগ।    

2 Comments

Md. Nazim Uddin Sheikh
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
মামা, অসততার যুগে সৎ মানুষদের এমনই হয়। তবে সৎ মানুষেরা যুগে যুগে অক্ষয় রয়।
Md. Nazim Uddin Sheikh
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
মামা, অসততার যুগে সৎ মানুষদের এমনই হয়। তবে সৎ মানুষেরা যুগে যুগে অক্ষয় রয়।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM