ভাটির রানির নির্বাহী সম্পাদক হলেন এস.এম ফরহাদ
নিউজ ডেস্ক | ১১:১৯ পূর্বাহ্ন, ১০ সেপ্টেম্বর, ২০১৯
এস.এম ফরহাদ
নিউজ ডেস্ক: জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ভাটির রানিতে যোগ দিয়েছেন সাংবাদিক এস.এম ফরহাদ।
আজ (সেপ্টেম্বর ১০) সকালে ভাটির রানির নির্বাহী সম্পাদক হিসেবে তিনি যোগদান করেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি অনেকদিন ধরেই লেখালেখি করে আসছি। ভাটির রানিতেও আমার অনেক লেখা প্রকাশিত হয়েছে। ভাটির রানির ব্যাপক জনপ্রিয়তা আমাকে মুগ্ধ করেছে। তাই সিদ্ধান্ত নিয়েছি এর সাথে নিজেকে সম্পৃক্ত করে হাওরবাসীর সুখ-দু:খ আরো বেশি করে তুলে ধরব। আমাকে ভাটির রানির নির্বাহী সম্পাদক হিসেবে গ্রহণ করায় সম্পাদক গোলাম রসূলের প্রতি জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশা করি তার প্রত্যাশা পূরণ করতে পারব।”
নির্বাহী সম্পাদক এস.এম ফরহাদকে অভিনন্দন জানিয়ে সম্পাদক গোলাম রসূল বলেন, “ভাটির রানিকে আরো পাঠকপ্রিয়, গতিশীল, ও জনপ্রিয় করার জন্য একজন নির্বাহী সম্পাদকের খুব প্রয়োজন ছিল। এস.এম ফরহাদ এ পদে যোগ দেয়ায় আশা করছি ভাটির রানির সামগ্রিক কর্মকান্ডে অনেক বেশি গতিশীলতা আসবে।
উল্লেখ্য, ভাটির রানি অনলাইনটি কিশোরগঞ্জের হাওরাঞ্চলে সর্বাধিক জনপ্রিয় ও সবচেয়ে প্রভাবশালী সংবাদমাধ্যম। হাওরের জনকল্যাণমুখী বিভিন্ন ইস্যুতে এর সম্পাদক গোলাম রসূলের ক্ষুরধার লেখনি হাওরবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। একজন হাওর উন্নয়নকর্মী হিসেবে হাওরবাসীর কল্যাণে তিনি অবিরত কাজ করে যাচ্ছেন।


2 Comments