মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি কিশোরগঞ্জ-১ আসনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

কিশোরগঞ্জ-১ আসনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৯:৫৭ পূর্বাহ্ন, ৮ ফেব্রুয়ারি, ২০১৯

1549598272.jpg

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের নির্বাচত এমপি সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুজনিত কারণে আগামী ২৮ ফেব্রুয়ারি এখানে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।

মোট তিনজন প্রার্থীর মধ্যে গত রোববার বাছাইকালে সৈয়দ আশরাফের ছোটবোন আওয়ামী লীগের প্রার্থী ডা. জাকিয়া নূর লিপি ছাড়া গণতন্ত্রী পার্টির প্রার্থী অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তাইনবিল্লাহর মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। কারণ ভূপেন্দ্র ভৌমিক তার হলফনামায় স্বাক্ষর করেননি। আর মোস্তাইন বিল্লাহ তার হলফনামায় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দিয়েছিলেন।

উভয় প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করলে গতকাল বৃহস্পতিবার সকার ১১টায় সিইসি মো. নূরুল হুদার নেতৃত্বে অন্য কমিশনারদের উপস্থিতিতে শুনানিকালে দু’জনের মনোনয়নই বৈধ বলে ঘোষণা দিয়েছেন।

আগামী রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেয়া হবে সোমবার । গণতন্ত্রী পার্টির প্রার্থী অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এ প্রতিনিধিকে জানান অবশ্যই নির্বাচন করবেন তিনি ।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM