প্রচ্ছদ হাওরের রাজনীতি উপজেলা নির্বাচনে বিদ্রোহীদের প্রতি এমপি তৌফিকের কড়া হুঁশিয়ারি
উপজেলা নির্বাচনে বিদ্রোহীদের প্রতি এমপি তৌফিকের কড়া হুঁশিয়ারি
বিশেষ প্রতিনিধি | ৫:১২ অপরাহ্ন, ৫ মার্চ, ২০১৯

বিশেষ প্রতিনিধি: আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম ক্রয় করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সাবধান করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহম্মদ তৌফিক। গতকাল (সোমবার) ইটনা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। সাংসদ রেজওয়ান আহম্মদ তৌফিক বলেন, যারা আওয়ামী লীগের সিদ্ধান্তের বিপক্ষে কাজ করতে চান তারা যেন দল থেকে পদত্যাগ করে সেটি করেন। তিনি বলেন, “গত ১০ বছরে হাওর এলাকায় যত উন্নয়ন হয়েছে আমি মনে করি আগামি ৫ বছরে তার দ্বিগুন হবে। ভাটি এলাকায় যদি নৌকা ফেল করে আমাদের মান ইজ্জত থাকবে না। আমি প্রশ্নবিদ্ধ হব। আমি খুব ভাল মানুষ। কিন্তু দলের প্রয়োজনে আমি কঠোর হতে পিছপা হবনা।” এ সময় তিনি আরো বলেন,“ ১৯৭০ সাল থেকে ২০১৮ পর্যন্ত ভাটির মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আসছে । আমি মনে করি সামনে নির্বাচনেও মানুষ নৌকা মার্কার সাথে বেঈমানি করবে না।“ ।

