মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি উপজেলা নির্বাচনে অষ্টগ্রামের পরিস্থিতি ঘোলাটে: এমপি তৌফিক

উপজেলা নির্বাচনে অষ্টগ্রামের পরিস্থিতি ঘোলাটে: এমপি তৌফিক

বিশেষ প্রতিনিধি | ৯:২১ অপরাহ্ন, ৬ মার্চ, ২০১৯

1551885696.jpg

বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন উপজেলা নির্বাচন নিয়ে অষ্টগ্রামের পরিস্থিতি ঘোলাটে এবং সেটি ইটনা ও মিটামইনের মত নয়।

আজ বুধবার অষ্টগ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেজওয়ান আহাম্মদ বলেন তিনি চান অষ্টগ্রামের মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। যে প্রার্থী-ই নির্বাচিত হবেন সেটি হবে ভোটের মাধ্যমে। এ সময় তিনি নৌকা মার্কায়ও ভোট চান।

দলীয় বিদ্রোহী প্রার্থীদের পরোক্ষভাবে আস্বস্ত করে তিনি বলেন অষ্টগ্রামের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

উল্লেখ্য, এর আগে গত সোমবার ইটনায় উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের সাবধান করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছিলেন সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক।

3 Comments

MK Bhuiyan
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
ঠিকই ধরেছেন আমাদের ভাটি বাংলার অহংকার জননেতা তৌফিক ভাই। অষ্টগ্রামের জনগন এবার ঠিকই উনাদের মনের মানুষ মনিরুজ্জামান লিটন ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে প্রমান করবেন যে আমরা হানাহানি চাই না, সরকারি কাজের গুনগন মান সঠিক চাই। চোখ রাঙানি চাই না, পারষ্পরিক শ্রদ্বাবোধ ও সহমর্মিতা চাই। জয় তৌফিক ভাইয়ের জয়।
Md Almamun Bhuiyan
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
তৌফিক ভাইয়ের সাথে আমরা সাধারণ জনগণ একমত যে আমরা আমাদের পছন্দের পার্থীদের ভোট দিতে চাই।কেননা সকলেই আওয়ামী লীগের প্রার্থী।
AbdulHamid
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
কিশোর গঞ্জের ৪নং আসন বলতে বুঝায় আওয়ামী পরিবার বিশেষ করে অষট গ্রাম উপজেলা তাই আমার মতে এখানে নিরপেক্ষ নির্বাচন হওয়া উচিত বলে মনে করি, কারন আমরা সকলে আওয়ামী সমর্থক।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM