সোমবার, ৩০ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি উপজেলা নির্বাচন: প্রার্থীতা ফিরে পেলেন লিটন ভূইয়া

উপজেলা নির্বাচন: প্রার্থীতা ফিরে পেলেন লিটন ভূইয়া

বিশেষ প্রতিনিধি | ১০:০৬ অপরাহ্ন, ৬ মার্চ, ২০১৯

1551888367.jpg

বিশেষ প্রতিনিধি: আসন্ন অষ্টগ্রাম উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য প্রার্থীতা ফিরে পেয়েছেন মনিরুজ্জামান ভূইয়া লিটন।

আজ বুধবার বিকালে কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা তরফদার মোহাম্মদ আক্তার জামিল মনিরুজ্জামান ভূইয়া লিটনের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন। 

এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় ঋণখেলাপী হিসেবে মনিরুজ্জামান ভূইয়া লিটনের মনোনয়ন বাতিল করেন এ রিটার্নিং কর্মকর্তা। 

খোঁজ নিয়ে জানা যায় ২০১০ সালে শামীম এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ঋণের জামিনদার হয়েছিলেন মনিরুজ্জামান লিটন। কিন্তু শামীম এন্টারপ্রাইজ সে ঋণ পরিশোধ করেননি। জামিনদার হিসেবে সেটির দায়ভার মনিরুজ্জামান লিটনের উপরও বর্তায়। সে হিসেবে লিটনও ঋণখেলাপী এ যুক্তিতে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করে। পরে তিনি এ সিদ্ধান্তের বিপক্ষে আপিল করলে আজ রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান ভূইয়া লিটনের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM