সোমবার, ৩০ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি রাজনীতিতে কোন পথে হাঁটছেন কাজী টুটুল?

রাজনীতিতে কোন পথে হাঁটছেন কাজী টুটুল?

গোলাম রসূল | ৭:১১ অপরাহ্ন, ১৩ মার্চ, ২০১৯

1552482673.jpg
কাজী মনসুর কাদের টুটুল

গোলাম রসূল: কাজী মনসুর কাদের টুটুল। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার রাজনীতির অন্যতম একজন পুরোধা। অষ্টগ্রামের রাজনীতিতে তিনি সমসময়ই একজন আলোচিত ব্যক্তিত্ব। সম্প্রতি তিনি আবারো আলোচনায় এসেছেন আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে। বিগত উপজেলা নির্বাচনগুলোর মত এবার নির্বাচনে অংশ না নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এ বর্ষীয়ান রাজনীতিবিদ।

বিএনপির রাজনীতিতে জড়িত না হয়েও তিনি সর্বশেষ উপজেলা নির্বাচনে বিএনপিসহ আরও কিছু দলের সমর্থন পেয়েছিলেন। বিতর্কিত নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে অনেক অভিযোগ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজয় বরণ করেছিলেন খুব অল্প ভোটের ব্যবধানে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তুমুল জনপ্রিয় এ নেতার কাছে তার সমর্থক ও অনুসারীরা নির্বাচনে অংশ না নেয়ার কারণ জানতে চাইছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে কাজী মনসুরুল কাদের টুটুল বিগত কয়েক বছর ধরেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তাঁর সাংসদপুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিকসহ রাষ্ট্রপতি পরিবারের সাথে ঘনিষ্ট যোগাযোগ রাখছেন। শোনা যায় এবারের উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জন্য সেই পরিবারের সাথে ঘনিষ্ঠ অনেকেই তাকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলতেও বলেছিলেন। 

সূত্রমতে কাজী টুটুলের হয়ে এবারের উপজেলা নির্বাচনের মনোনয়ন ফরম তুলার আগ্রহ প্রকাশ করেছিলেন অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু। অন্যদিকে নির্বাচনে কাজী টুটুলের সমর্থন পেয়েছেন এমনটি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও এবারের নির্বাচনের প্রার্থী শহীদুল ইসলাম জেমসের স্ত্রী সৈয়দা নাসিমা আক্তার রীতা। এর ফলে স্পষ্টতই বোঝা যাচ্ছে কাজী টুটুল আনুষ্ঠানিকভাবে আওয়ামী রাজনীতিতে যোগ দেয়ার আগেই ব্যাপকভাবে মূল্যায়িত হচ্ছেন। 

এ বিষয়ে কাজী মনসুরুল কাদের টুটুল ভাটির রানিকে বলেন, “আমি এখন স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করছি। সুতরাং, অষ্টগ্রামের রাজনীতিতে আমি সক্রিয় থাকব। এই উপজেলা নির্বাচনেও আমার বিশাল সমর্থকগোষ্ঠী ও অনুসারীরা আমার সুনির্দিষ্ট নির্দেশনা ও ঘোষণা চাচ্ছে। আমি খুব শীগ্রই রাজনীতিতে আমার অবস্থান পরিস্কার করব। আর উপজেলা নির্বাচনে আমি এখনও পর্যন্ত কাউকে সমর্থন দেইনি।তবে শীঘ্রই আমার সহকর্মী বন্ধুদের সাথে পরামর্শ করে সবাই মিলে একযোগে সমর্থন দেব । আগামি দিনে দুর্নীতি মুক্ত অষ্টগ্রাম গড়ার চলমান সংগ্রাম হবে আমাদের সমর্থনের মূল বিষয়। সেই সাথে বর্তমান সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক এর হাত শক্তিশালী করা ও তার চলার পথ মসৃণ করাই হবে ভবিষ্যৎ কর্মপন্থা ।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM