প্রচ্ছদ হাওরের রাজনীতি টানা দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান হলেন জেমস
টানা দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান হলেন জেমস
বিশেষ প্রতিনিধি | ১০:৫৩ অপরাহ্ন, ২৪ মার্চ, ২০১৯

বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রামে টানা দ্বিতীয়বারের মত উপজেলা চেয়ারম্যান হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী শহীদুল ইসলাম জেমস। রবিবার (২৪ মার্চ) তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে শহীদুল ইসলাম জেমস পেয়েছেন মোট ২৬, ৪১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক নিয়ে মোস্তাক আহমেদ কমল পেয়েছেন মোট ২১,৩১৩ ভোট। অপর প্রার্থী মনিরুজ্জামান ভূইয়া লিটন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন মোট ১৩,২১০ ভোট।

