প্রচ্ছদ হাওরের রাজনীতি ভাতশালায় বিদ্যুৎ সংযোগের পর এমপি তৌফিকের ফেসবুক স্ট্যাটাস
ভাতশালায় বিদ্যুৎ সংযোগের পর এমপি তৌফিকের ফেসবুক স্ট্যাটাস
বিশেষ প্রতিনিধি | ১:৫৫ অপরাহ্ন, ২৯ অক্টোবর, ২০১৭

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে বহুল প্রত্যাশিত বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক।
শনিবার এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধনের পর এমপি তৌফিক তার ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন। ভাটির রানির পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হল।
“উমেদ আলী, বয়স ৭০ এর কাছাকাছি। গ্রাম ভাতশালা, কাস্তুল, অষ্টগ্রাম। কয়েক বছর পূর্বে আমি যখন ভাতশালা গ্রামে যাই তখন আমাকে বলে ছিল “ বাবাজি আমি কি পাংখার বারি খাইয়া মরতাম পারতাম না“ অর্থাৎ শেষ বয়সে বিদ্যুৎ এর পাখার বাতাস খেয়ে মরতে চান। সে দিন থেকেই আমার মনের ভিতর কাজ করতো ভাতশালা কবে বিদ্যুৎ দিতে পারবো। আজ আমার মনের আশা পূর্ন হয়েছে। উমেদ আলী চাচাকে একটা পাখা উপহার দিয়েছি। তার চোখে মুখে কি আনন্দ। চাচা আপনি দীর্ঘ দিন বেঁচে থাকুন এই প্রার্থনা করি।”

