বুধবার, ২৪ জুন ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি সিঙ্গাপুর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অষ্টগ্রামের শাওন

সিঙ্গাপুর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অষ্টগ্রামের শাওন

বিশেষ প্রতিনিধি | ১০:২৮ অপরাহ্ন, ২ আগস্ট, ২০১৯

1564763316.jpg
আব্দুল সাত্তার শাওন

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের আর্ন্তজাতিক ইউনিট বাংলাদেশ ছাত্রলীগ সিঙ্গাপুর শাখায় ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।নবগঠিত এ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে অষ্টগ্রাম সদর উপজেলার আব্দুল সাত্তার শাওন নির্বাচিত হয়েছেন।

গত ৩০/০৭/২০১৯ ইং তারিখে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারন সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মোহাম্মদ সোহাগ (নারায়নগন্জ) সভাপতি এবং জেপি তালাশ (কিশোরগন্জ)সাধারণ সম্পাদক করে উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল সাত্তার শাওন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কৃষকলীগের সাধারন সম্পাদক আব্দুল বাসেদ ভূইয়ার এর পুত্র।শাওন অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM