মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি দেওঘর যুবলীগের নতুন সভাপতি আহাদ, সম্পাদক মাসুক

দেওঘর যুবলীগের নতুন সভাপতি আহাদ, সম্পাদক মাসুক

বিশেষ প্রতিনিধি | ১২:০১ অপরাহ্ন, ৩১ অক্টোবর, ২০১৭

1509429661.jpg

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহাদ নেওয়াজ ও মাসুক হেলালী। 

সোমবার বিকালে স্থানীয় হক সাহেব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক এবং সভাপতিত্ব করেন দেওঘর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আলফাজ উদ্দীন শামীম।

সম্মেলনে অষ্টগ্রাম উপজেলা আওয়ামীলীগ, যুবলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

নব নির্বাচিত সভাপতি আহাদ নোয়াজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেওঘর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউদ্দিন ভূইয়া আকিল। 

এর আগে গত শনি ও রবিবার রেজওয়ান আহমেদ তৌফিক ও অষ্টগ্রাম উপজেলা আওয়ামীলীগ, যুবলীগের নেতৃবৃন্দ অষ্টগ্রাম সদর ও বাঙ্গালপাড়া ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটির ঘোষণা করেন। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM