প্রচ্ছদ হাওরের রাজনীতি রাষ্ট্রপতির আগমনে অষ্টগ্রাম ছাত্রলীগের আনন্দ মিছিল
রাষ্ট্রপতির আগমনে অষ্টগ্রাম ছাত্রলীগের আনন্দ মিছিল
অষ্টগ্রাম প্রতিনিধি | ১১:১০ অপরাহ্ন, ১৩ অক্টোবর, ২০১৯

অষ্টগ্রাম প্রতিনিধি: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় আগমন উপলক্ষে আনন্দ মিছিল করেছে অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগ। রোববার (১৩ অক্টোবর) বিকেলে অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগের আয়োজনে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে শুরু করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় পর্যন্ত আনন্দ মিছিলটি সমাপ্ত করে উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে অষ্টগ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। এদিকে রাষ্ট্রপতিকে বরণ করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে রাষ্ট্রপতির সফরের সকল আয়োজন সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।


1 Comments