সোমবার, ৩০ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি কিশোরগঞ্জ ছাত্রলীগের নতুন কমিটিকে অভিনন্দন ও আনন্দ মিছিল

কিশোরগঞ্জ ছাত্রলীগের নতুন কমিটিকে অভিনন্দন ও আনন্দ মিছিল

নিউজ ডেস্ক | ৮:৫৪ পূর্বাহ্ন, ১২ ফেব্রুয়ারি, ২০২০

1581476040.jpg

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটির সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খান ও সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়নকে অভিনন্দন জানিয়ে পাকুন্দিয়ায় আনন্দ মিছিল হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাকুন্দিয়া পৌরসদর বাজারে ছাত্রলীগ নেতাকর্মীরা এই আনন্দ মিছিল বের করে।

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা রুহুল আমীন হিমেল ও তোফায়েল আহমেদ তুহিন।

আনন্দ মিছিলটি পাকুন্দিয়া পৌরসদর বাজার প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় ছাত্রলীগ নেতা আরমিন, নাছির, সাব্বির ও মুন্নাসহ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ হওয়ায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

-কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM