সোমবার, ৩০ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি অষ্টগ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

অষ্টগ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক | ১০:৫৭ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারি, ২০২০

1582822673.jpeg

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। এ সময় উপজেলার ৮টি ইউনিয়নে ২ হাজার ৬শ কম্বল বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে অষ্টগ্রাম উপজেলার ডাক বাংলো প্রাঙ্গণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ফাউন্ডেশনের আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোজতবা আরিফ খান, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লাসহ প্রমুখ।

-হাওর বাংলা 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM