সোমবার, ৩০ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি ছাত্রলীগকে নিয়ে হাওরে ধান কাটবেন এমপি তৌফিক

ছাত্রলীগকে নিয়ে হাওরে ধান কাটবেন এমপি তৌফিক

গোলাম রসূল | ১:৫১ অপরাহ্ন, ৭ এপ্রিল, ২০২০

1586245885.jpg

গোলাম রসূল: সারা বিশ্ব আজ কাঁপছে করোনা ঝড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গোটা এপ্রিল মাস বাংলাদেশের জন্য অত্যন্ত বিপদজনক হতে পারে। দলীয় নেতা-কর্মীদের নির্দেশ নিয়েছেন দেশের এই মহা দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার। 

প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে নানান ধরণের সহায়তা কার্যক্রম নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক। এরই অংশ হিসেবে তাঁর সংসদীয় এলাকা অষ্টগ্রাম-ইটনা ও মিঠামইনের প্রতিটি ইউনিয়নে পাঠিয়ে দিয়েছেন পর্যাপ্ত পরিমাণ ত্রাণ। আজকে তিনি দিয়েছেন এক ব্যতিক্রমধর্মী ঘোষণা। নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাসের মাধ্যমে ঘোষণা দিয়েছেন অষ্টগ্রাম-ইটনা ও মিঠামইনে বোরো ধান কাটার সময় শ্রমিক সংকট হবে। সেই সংকটে তিনি এই তিনটি উপজেলার ছাত্রলীগকে বিনা পারিশ্রমিকে অসহায়দের ধান কাটার নির্দেশ দিয়েছেন। তিনি নিজেও ছাত্রলীগের সাথে ধান কাটবেন বলে জানিয়ে দিয়েছেন। 

এমপি তৌফিক লিখেছেন-“এই সংকটে ইটনা অষ্টগ্রাম মিঠামইন এর ছাত্র লীগ কে ধান কাটতে হবে। সঙ্গে থাকবো আমি।” মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত তাঁর এ পোস্টটিতে লাইক পড়েছে ১৮০০টি, অভিনন্দন জানিয়ে কমেন্ট পড়েছে ৪৩৩ টি এবং শেয়ার হয়েছে ২৮১ টি। 

তাঁর আহবানে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগ কর্মীরা নিজেদের ফেসবুকে জানিয়ে দিচ্ছেন প্রিয় নেতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবেন তারা। 

এমন মহানুভব উদ্যোগের জন্য ভাটির রানির পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভাটির মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ভালবাসা। জয়তু এমপি তৌফিক। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM