প্রচ্ছদ হাওরের রাজনীতি ঘোষণা অনুযায়ী কৃষকের ধান কাটছেন এমপি তৌফিক
ঘোষণা অনুযায়ী কৃষকের ধান কাটছেন এমপি তৌফিক
গোলাম রসূল | ১:৫৮ অপরাহ্ন, ৮ এপ্রিল, ২০২০

গোলাম রসূল: নিজের প্রতিশ্রুত ঘোষণা অনুযায়ী শ্রমিক সংকটে পতিত অসহায় কৃষকদের ধান কাটা শুরু করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক। বুধবার সঙ্গীদের সাথে নিয়ে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের পূর্বহাটির বড়বান্দ হাওর এলাকায় মামুন মিয়া নামে এক কৃষকের পৌনে দুই একর ধান কেটে দিয়েছেন রেজওয়ান আহাম্মদ তৌফিক। সাংসদ সূত্রে জানা গেছে আজ থেকে প্রতিদিন তিনি অসহায় কৃষকদের ধান কাটবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে নানান ধরণের সহায়তা কার্যক্রম নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক। এরই অংশ হিসেবে তাঁর সংসদীয় এলাকা অষ্টগ্রাম-ইটনা ও মিঠামইনের প্রতিটি ইউনিয়নে পাঠিয়ে দিয়েছেন পর্যাপ্ত পরিমাণ ত্রাণ। নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাসের মাধ্যমে ঘোষণা দিয়েছেন অষ্টগ্রাম-ইটনা ও মিঠামইনে বোরো ধান কাটার সময় শ্রমিক সংকট হবে। সেই সংকটে তিনি এই তিনটি উপজেলার ছাত্রলীগকে বিনা পারিশ্রমিকে অসহায়দের ধান কাটার নির্দেশ দিয়েছেন। তিনি নিজেও ছাত্রলীগের সাথে ধান কাটবেন বলে জানিয়ে দিয়েছেন। তাঁর আহবানে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগ কর্মীরা নিজেদের ফেসবুকে জানিয়ে দিয়েছেন প্রিয় নেতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবেন তারা। 

