সোমবার, ৩০ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি এমপি তৌফিক’র নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্ক থাকার আহ্বান

এমপি তৌফিক’র নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্ক থাকার আহ্বান

নিউজ ডেস্ক | ৯:৩৯ পূর্বাহ্ন, ১১ এপ্রিল, ২০২০

1586576350.jpg

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে প্রতারক চক্র। শুক্রবার (১০ এপ্রিল) সকালে বিষয়টি রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি’র নজরে আসে।

তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন, আমার নামে কোন প্রতারকচক্র উদ্দেশ্যপ্রণোদিত ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে। যা সম্পূর্ণরূপে অসৎ কাজ ও বেআইনি।

তিনি জানান, এসব প্রতারক চক্রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ দেশে প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাই এ ব্যাপারে তিনি সবাইকে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন।

-কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM