সোমবার, ৩০ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি ইতিহাস সৃষ্টি করছে অষ্টগ্রাম ছাত্রলীগ

ইতিহাস সৃষ্টি করছে অষ্টগ্রাম ছাত্রলীগ

বিশেষ প্রতিনিধি | ১:৪৬ অপরাহ্ন, ২১ এপ্রিল, ২০২০

1587455198.jpg

বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিকের ডাকে সাড়া দিয়ে ইতিহাস সৃষ্টি করছে অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগ।

করোনার কারণে শ্রমিক সংকটের এই সময়ে স্বেচ্ছাশ্রমে প্রতিদিন গরীব ও অসহায় কৃষকের কয়েক একর পাকা ধান কেটে দিচ্ছে অষ্টগ্রাম ছাত্রলীগের শতাধিক কর্মী। কিছুদিন আগে সাংসদ রেজওয়ান আহাম্মদ অষ্টগ্রামে এসে স্বেচ্ছাশ্রমে এ ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর থেকে একেক দিন একেক এলাকায় গিয়ে অসহায় কৃষকদের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের কর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক অষ্টগ্রাম আওয়ামী লীগের একজন জেষ্ঠ্য নেতা ভাটির রানিকে বলেন সাধারণত বৈশাখ মাসে ধান কাটলে প্রতিদিন একজনের গড়ে আয় হয় ৮০০-১২০০ টাকা। যা অন্য সময়ের চেয়ে অনেক বেশি। সে হিসেবে একেকজন ছাত্রলীগ কর্মী গড়ে প্রতিদিন ১০০০ টাকার স্বেচ্ছাশ্রম দিচ্ছেন অসহায় কৃষকদের জন্য। তাদের এ মহৎ কাজ অষ্টগ্রামের মাটিতে ইতিহাস হয়ে থাকবে, দাবি করেন তিনি। 

তিনি আরো জানান, বোরো মৌসুম শেষ না হওয়া পর্যন্ত ছাত্রলীগের এ ধান কাটা কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে অষ্টগ্রামের যে কোন দুর্যোগে ছাত্রলীগ সবার আগে ঝাঁপিয়ে পড়বে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM