প্রচ্ছদ হাওরের রাজনীতি বিনা মজুরীতে কৃষকের ধান কেটে দিচ্ছে অস্টগ্রাম উপজেলা ছাত্রদল
বিনা মজুরীতে কৃষকের ধান কেটে দিচ্ছে অস্টগ্রাম উপজেলা ছাত্রদল
নিউজ ডেস্ক | ৩:০২ অপরাহ্ন, ২৫ এপ্রিল, ২০২০

কিশোরগঞ্জ জেলার হাওরে বিনা মজুরীতে কৃষকদের ধান কেটে দিচ্ছে অস্টগ্রাম উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ -সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুব আলম আক্তারের নেতৃত্বে ধান কাটা কর্মসূচিতে যোগ দিয়েছেন অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের তিতুমীর হোসেন সোহেল,এমআরসি রানা,সেজান মাহমুদ সোহাগ, শেখ মেহিদি হাসান, রুমান বনিক,রানা, মাজহারুল, রনি, তাকবির, রাজিব, সাউথ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
গতকাল ২৪ এপ্রিল সকাল থেকে অষ্টগ্রামের বড় হাওরের ফেনা উল্লায় ছাত্রদলের নেতাকর্মীরা ধান কাটতে শুরু করে এ পর্যন্ত কয়েক একর জমির ধান কাটা সম্পন্ন করেছে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে ছাত্রদলের নেতাকর্মীরা ভাটির রানিকে জানান, প্রতিটি কৃষকের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত তাদের ধান কাটা কর্মসূচি চলমান থাকবে। সেই সাথে তারা অসহায় কৃষকদেরকে যেকোন প্রয়োজনে তাদের সাথে যোগাযোগের জন্য অনুরোধ জানান।
শ্রমিক সংকটের এই দুর্দিনে ছাত্রদলের নেতাকর্মীদের পাশে পেয়ে স্থানীয় কৃষকেরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

