প্রচ্ছদ হাওরের রাজনীতি ইটনা আওয়ামীলীগ নেতার মৃত্যুতে এমপি তৌফিকের শোক
ইটনা আওয়ামীলীগ নেতার মৃত্যুতে এমপি তৌফিকের শোক
বিশেষ প্রতিনিধি | ১২:৫৯ অপরাহ্ন, ১৮ নভেম্বর, ২০১৭

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: ইসলাম উদ্দিন শনিবার ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইল্লাহি রাজিউন...)।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছেন স্থানীয় সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক।
শোক বিবৃতিতে তিনি বলেন, ‘ইসলাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। একই সাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

