প্রচ্ছদ হাওরের রাজনীতি দেওঘর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত
দেওঘর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত
বিশেষ প্রতিনিধি | ১১:১৭ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর, ২০১৭

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকালে দেওঘর ইউনিয়নের সাভিয়ানগর বাজারে এ কমিটির ঘোষণা দেয়া হয়।
৪৫ সদস্য বিশিষ্ট এ কমিটির আহবায়ক করা হয়েছে দেওঘর গ্রামের নিজাম ভূইয়াকে। সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছে পাউন গ্রামের গোলাম আশরাফ বাবু।
অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহবায়ক এসএম জাবেদ ভাটির রানিকে বলেন, “সামনে জাতীয় নির্বাচন। সংগঠনকে শক্তিশালী করতে তাই আহবায়ক কমিটি দিয়েছি। আশা করি কমিটিতে স্থানপ্রাপ্তরা দলের জন্য কাজ করবে, নিজেদের সেরা অবদানটুকু রাখবে।”
জাবেদ আরো জানান দুইজন যুগ্ম আহবায়কের সুপারিশে তিনি এ কমিটির অনুমোদন দিয়েছেন।
উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির মো: মোজনাদিন, আমজাদ জনি, সেজান সোহাগ, মো: আফিফ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

