প্রচ্ছদ হাওরের রাজনীতি ঢাবির জগন্নাথ হল ছাত্রলীগ নেতা হলেন অষ্টগ্রামের সত্যজিত
ঢাবির জগন্নাথ হল ছাত্রলীগ নেতা হলেন অষ্টগ্রামের সত্যজিত
বিশেষ প্রতিনিধি | ১১:০৭ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর, ২০১৭

সত্যজিত দেব নাথ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল ছাত্রলীগ নেতা হয়েছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সন্তান সত্যজিত দেব নাথ।
সম্প্রতি গঠিত জগন্নাথ হল ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সত্যজিতের বাড়ি অষ্টগ্রামের দত্তপাড়ায়। তার পিতার নাম সন্তোষ দেব নাথ। তিনি অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ, পিলখানা, ঢাকা থেকে এইচএসসি পাশ করেছেন।
সত্যজিত বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়ন করছেন।
তিনি জগন্নাথ হলের ছাত্রলীগ সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস ও কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের অনুসারী হিসেবে পরিচিত।
ভাটির রানির মাধ্যমে সত্যজিত হাওর এলাকার সকল মানুষের কাছে দোয়া চেয়েছেন।

