প্রচ্ছদ হাওরের রাজনীতি বিজয় দিবসে দেওঘর ছাত্রলীগের রেকর্ড মিছিল
বিজয় দিবসে দেওঘর ছাত্রলীগের রেকর্ড মিছিল
বিশেষ প্রতিনিধি | ৩:০০ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর, ২০১৭

দেওঘর ছাত্রলীগের মিছিল
মহান বিজয় দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়ন ছাত্রলীগ এযাবৎকালের সর্ববৃহৎ বিজয় মিছিল বের করে।
মিছিলটি শনিবার সকালে সাভিয়ানগর বাজার থেকে আরম্ভ হয়ে অষ্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পুনরায় সাভিয়ানগর বাজারে এসে শেষ হয়।
পরে দেওঘর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত বিজয় সমাবেশে তারা যোগ দেন।
সমাবেশে ছাত্রলীগ কর্মী মির্জা সজিবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

