প্রচ্ছদ হাওরের রাজনীতি কিশোরগঞ্জ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর বহিষ্কার
কিশোরগঞ্জ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর বহিষ্কার
নিউজ ডেস্ক | ১২:৫৬ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর, ২০১৭

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সাদ্দামকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) দিনগত রাতে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালী লিমন ও সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের জন্য কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সাদ্দামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

