মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি অষ্টগ্রাম মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচনে বিজয়ী জেমস সমর্থিত প্যানেল

অষ্টগ্রাম মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচনে বিজয়ী জেমস সমর্থিত প্যানেল

বিশেষ প্রতিনিধি | ৭:৪২ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর, ২০১৭

1514641348.jpg
বিজয়ের পর সমর্থকদের মাঝে শহীদুল ইসলাম জেমস

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হোসেনিয়া সিনিয়ার মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচনে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস সমর্থিত পূর্ণ প্যানেল ।

এতে চারজন অভিভাবক সদস্য পদে বিজয়ী হয়েছেন রেসেম শাহ ফকির, হাবীবা বেগম, মো: শাহাব উদ্দীন ও সৈয়দ আফজল হোসেন। একই প্যানেলের শিক্ষক প্রতিনিধি হিসেবে বিজয়ী হয়েছেন মাওলানা সাঈদ আহমেদ।

শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে শহীদুল ইসলাম জেমস এর প্যানেল প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চুর প্যানেলকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে।

বিকালে নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই শহীদুল ইসলামের সমর্থকরা আনন্দ উল্লাসে ফেটে পড়ে।

উল্লেখ্য এবারের অষ্টগ্রাম হোসেনিয়া সিনিয়ার মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচনে উপজেলার শীর্ষ দুইজন আওয়ামীলীগ নেতা প্রতিদ্বন্দ্বীতা করায় ব্যাপক আলোচিত ছিল। দুই পক্ষই জয়ের জন্য মরিয়া হয়ে গোটা উপজেলায় নজীরবিহীন প্রচারণা চালিয়েছেন। নির্বাচনের আগে স্থানীয় অনেকেই বলেছেন, এ নির্বাচন মূলত ভবিষ্যতে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে কারা থাকবে সেটি এর ফলাফলে প্রমাণিত হবে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শহীদুল ইসলাম জেমস ভাটির রানিকে বলেন, “আমাদের এ বিজয় জনতার বিজয়। এর মাধ্যমে আবারো প্রমাণিত হয়েছে টাকা দিয়ে জনতার আবেগ ও ভালবাসাকে কেনা যায়না। ধন্যবাদের সাথে জানাচ্ছি আমি সকল ভোটার, ছাত্র-ছাত্রী, শুভাকাঙ্খী, কর্মী ও জনতার নিকট কৃতজ্ঞ। আমি আশা করি আজকের মত তাঁরা সারাজীবন আমাদের পাশে থাকবেন।” 

3 Comments

Md. Faruk Bhuian
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
সত্যের জয় চিরদিন
Md. Faruk Bhuian
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
সত্যের জয় চিরদিন
মাওলানা আবু সাঈদ সালেহী
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
আলহামদুলিল্লাহ্‌ । "ভাটির রানি" কে অসংখ্য ধন্যবাদ, অষ্টগ্রাম হোসেনিয়া আলিম মাদরাসার গুরুত্বপূর্ণ বিষয়টি প্রকাশ করার জন্য। আমি একজন শিক্ষক প্রতিনিধি হিসাবে সকলের নিকট দোয়া প্রার্থী।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM