মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে অষ্টগ্রাম শাখা

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে অষ্টগ্রাম শাখা

বিশেষ প্রতিনিধি | ৩:৪৮ অপরাহ্ন, ৫ জানুয়ারী, ২০১৮

1515145710.jpg

কিছুটা বিশৃংখলার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সংগঠনটির অষ্টগ্রাম শাখা। 

বৃহস্পতিবার বিকালে উপজেলার রাষ্ট্রপতি আব্দুল হামিদ মিলনায়তনে কেক কেটে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। 

অনুষ্ঠানে অষ্টগ্রাম আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, যুগ্ম সম্পাদক মোজতাবা আরিফ খান, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা নাসিমা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ফারুক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন রনিসহ বিপুল সংখ্যক ছাত্রলীগ কর্মী উপস্থিত ছিলেন। 

আলোচনার পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।   

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM