মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি ‘গণতন্ত্র হত্যা দিবস’: কিশোরগঞ্জে বিএনপির মিছিল ও সমাবেশ

‘গণতন্ত্র হত্যা দিবস’: কিশোরগঞ্জে বিএনপির মিছিল ও সমাবেশ

নিউজ ডেস্ক | ১১:২৩ অপরাহ্ন, ৫ জানুয়ারী, ২০১৮

1515172992.jpg
শুক্রবার কিশোরগঞ্জে বিএনপির মিছিল

‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।

 শুক্রবার শহরের বিভিন্ন এলাকায় মিছিল ও গৌরাঙ্গ বাজার এলাকায় সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।

জেলা শহরের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে স্থানীয় রথখলা ময়দানে জমায়েত হয় দলের নেতাকর্মীরা। দুপুর ১২টায় সেখান থেকে থেকে বিএনপির মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক হয়ে গৌরাঙ্গ বাজার এলাকায় পৌঁছানোর পর পুলিশ মিছিলটিকে থামিয়ে দেয়।

পরে ওই এলাকায় অনুষ্ঠিত তাৎক্ষণিক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া। বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সূত্র: এনটিভি

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM