প্রচ্ছদ হাওরের রাজনীতি প্রতিষ্ঠা বার্ষিকীতে অষ্টগ্রাম ছাত্রলীগের বিশাল র্যালী
প্রতিষ্ঠা বার্ষিকীতে অষ্টগ্রাম ছাত্রলীগের বিশাল র্যালী
বিশেষ প্রতিনিধি | ১১:৩৯ পূর্বাহ্ন, ৭ জানুয়ারী, ২০১৮

অষ্টগ্রাম ছাত্রলীগের র্যালী
বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অষ্টগ্রাম ছাত্রলীগের এক বিশাল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকালে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত এ র্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মিলনায়তনে এসে জমায়েত হয়।
সেখানে কেক কেটে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
আলোচনা অনুষ্ঠানের পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গতকাল শনিবার রাজধানী ঢাকায় কেন্দ্রীয় ছাত্রলীগ এক রেকর্ড র্যালীর আয়োজন করে। কয়েক লাখ ছাত্রলীগ নেতা-কর্মী এতে অংশ নেন।

