মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসম্পাদক হলেন অষ্টগ্রামের তানভীর

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসম্পাদক হলেন অষ্টগ্রামের তানভীর

বিশেষ প্রতিনিধি | ১১:২৮ পূর্বাহ্ন, ১০ জানুয়ারী, ২০১৮

1515562135.jpg
তানভীর আহমেদ

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসম্পাদক হয়েছেন অষ্টগ্রামের কৃতিছাত্র তানভীর আহমেদ। 

দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়েজিদ আহমেদ খানের উপস্থিতিতে মঙ্গলবার রাতে সংগঠনের মগবাজার কার্যালয়ে সহসম্পাদক হিসেবে তানভীরের নাম ঘোষণা করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। 

তানভীর আহমেদ বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইনের অনুসারী হিসেবে পরিচিত।

তিনি ঢাকা কলেজের ম্যানেজমেন্ট বিভাগে ২০১৫-১৬ সেশনের ছাত্র হিসেবে অধ্যয়নরত।  

তানভীরের পিতার নাম শহীদুল ইসলাম। বাড়ি অষ্টগ্রামের খানঠাকুর দিঘীরপাড়ে। 

আজ সকালে এক প্রতিক্রিয়ায় তানভীর ভাটির রানিকে বলেন, “অনেক ভাল লাগছে। বঙ্গবন্ধুর গড়া সংগঠনের দায়িত্ব পেয়েছি। উনার আদর্শ নিয়েই সারাজীবন রাজনীতি করতে চাই।”

1 Comments

৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM