প্রচ্ছদ হাওরের রাজনীতি মহৎ কাজের দৃষ্টান্ত স্থাপন করল অষ্টগ্রাম ছাত্রলীগ
মহৎ কাজের দৃষ্টান্ত স্থাপন করল অষ্টগ্রাম ছাত্রলীগ
বিশেষ প্রতিনিধি | ১০:৪৬ অপরাহ্ন, ১৫ জানুয়ারী, ২০১৮

সাংসদ রেজওয়ান আহমেদ, রুবেল ও অষ্টগ্রাম ছাত্রলীগ
বাংলাদেশ ছাত্রলীগ অষ্টগ্রাম শাখা স্থাপন করেছে এক অনন্য দৃষ্টান্ত। নিজেদের সংগৃহীত টাকা তারা প্রদান করেছে এক অসহায় যুবককে।
গত ৪ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে অষ্টগ্রাম ছাত্রলীগ। এজন্য তারা দলীয় ও অন্যান্য উৎস থেকে তহবিল সংগ্রহ করে। অনুষ্ঠান শেষে তাদের হাতে অবশিষ্ট ছিল ৬০০০ টাকা। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন টাকাটা নিজেরা খরচ না করে অসহায় কাউকে দান করবে। যেই ভাবা সেই কাজ। ঠিক করা হল টাকাটা প্রদান করা হবে মাত্র কিছুদিন আগে আগুনে কম্পিউটারের দোকান পুড়ে যাওয়া বর্ধমানের শারীরিকভাবে অসমর্থ তরুণ রুবেলকে।
এরপর গত ৯ জানুয়ারি সবাই মিলে ছুটে গেল স্থানীয় সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিকের কাছে। টাকাটা উনার মাধ্যমে রুবেলকে হস্তান্তর করা হল। ছাত্রলীগের এ কাজে সাংসদ খুশি হয়ে ঘোষণা দিলেন তিনিও একটি কম্পিউটার প্রদান করবেন রুবেলকে।
নিজেদের এ ভালো কাজের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অষ্টগ্রাম ছাত্রলীগের আরিফুল ইসলাম, শেখ তারিফ আহমেদ, সামিউর ছোটন, শামসুল আলম শামীম ও মেহেদী হাসান নঈম ভাটির রানিকে বলেন, অষ্টগ্রাম ছাত্রলীগ সবসময়ই ব্যতিক্রম। ভালো কাজের সাথে উপজেলা ছাত্রলীগ সবসময়ই ছিল এবং থাকবে।


1 Comments