প্রচ্ছদ হাওরের রাজনীতি মৃত্তিকা পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন এমপি আফজাল হোসেন
মৃত্তিকা পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন এমপি আফজাল হোসেন
বিশেষ প্রতিনিধি | ১১:২৭ অপরাহ্ন, ২০ জানুয়ারী, ২০১৮

আলোচনা সভায় সাংসদ আফজাল হোসেন
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নে অবস্থিত মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন বাজিতপুর-নিকলী সংসদীয় আসনের সাংসদ মো: আফজাল হোসেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মী ও জনতার উপস্থিতিতে তিনি এ ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
পরে এক আলোচনা সভায় আফজাল হোসেন প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট জিল্লুর রহমান এবং জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ।

