মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি আবদুল হামিদকে পুনরায় রাষ্ট্রপতি হিসেবে পেতে অষ্টগ্রামে দোয়া

আবদুল হামিদকে পুনরায় রাষ্ট্রপতি হিসেবে পেতে অষ্টগ্রামে দোয়া

বিশেষ প্রতিনিধি | ২:২৪ অপরাহ্ন, ২৬ জানুয়ারী, ২০১৮

1516955063.jpg
মো: আবদুল হামিদ

ভাটির শার্দুলখ্যাত বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদকে পুনরায় রাষ্ট্রপতি হিসেবে পেতে দোয়া করেছে অষ্টগ্রামের লাখো মানুষ।  

শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদে লাখো মুসুল্লি মো: আবদুল হামিদের জন্য দোয়া করেন।

মসজিদে-মসজিদে এ দোয়া আহবান করেন অষ্টগ্রাম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জেমস। নামাজের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি সবাইকে এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য আহবান জানান। তাঁর আহবানে সাড়া দিয়ে সমগ্র অষ্টগ্রামে দোয়া করা হয়।

শহীদুল ইসলাম জেমসের ফেসবুক স্ট্যাটাসটি নি¤œরুপ: “সবার কাছে সবিনয়ে অনুরোধ আজ শুক্রবার পবিত্র জুমার নামাজে আমাদের স্বপ্নপুরুষ, ভাটির পিতা, উন্নয়নের রুপকার, ভাটির শার্দুল জনাব আ: হামিদ যেন দ্বিতীয় বার মহামান্য রাষ্ট্রপতির আসনে আসীন হন, সে জন্য দোয়া চাই। আমি বাগেরহাটি আশরাফিয়া জামে মসজিদ ও কুতুব মসজিদের দায়িত্ব নিলাম। সদরের সভাপতি এস এম গিয়াস ঊদ্দিন কেন্দ্রীয় মসজিদের দায়িত্ব নিয়েছেন। সবার সহযোগিতা চাই। আমি ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দকে অনুরোধ করেছি।”

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM